আফিমের আঠা পাচারের সময় পুলিশের জালে ধরা পরলো দুই আফিমের আঠা পাচারকারী । উদ্ধার হয়েছে ৩কেজি আফিমের আঠা। ধৃত ব্যক্তিদের নাম কমল চৌধুরী(৩৬)বাড়ি-জোতপরম চৌধুরী পাড়া কালিয়াচকের বাসিন্দা, গৌতম চৌধুরী (৪০)বাড়ি-খাসকোল কাশীপাড়া ইংরেজবাজারের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ঘোরাপীর এলাকায়।
জানা গিয়েছে, আফিমের আঠা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোন এলাকা থেকে সংগ্রহ করে পাচার করা হচ্ছিলো। সেই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় উন্নতমানের ৩ কেজি আফিমের আঠা। পুলিশ সূত্রে আরও জানা যায় যে ৩ কেজি আফিমের আঠার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। অফিম আঠাগুলি কোথা থেকে পেল আর কোথায় বা নিয়ে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/tnJ-xPw2CWw